রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এই নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান বক্তারা। সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন-এর পরিচালক রোকসানা বেগম এবং সহকারী জেলা কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যরা।

সমাবেশে ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানা বলেন, রাজবাড়ী জেলার ৩৫৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ৩ জন করে সশস্ত্র আনসার সদস্যসহ মোট ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী জেলার দুইটি সংসদীয় আসনে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে ১১টি টিমে ৯৯ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন এর পরিচালক রোকসানা বেগম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে।কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনকালীন রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই প্রস্তুতিমূলক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০