গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ এপ্রিল ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গোয়ালন্দ উপজেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলার পৌর শহরের জামতলা এলাকায় অবস্থিত উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে শিক্ষক ও শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। শিক্ষার্থীরা এসময় আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলীসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০