অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম - Rajbari
কামাল হোসেন
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ। এর কোনো ব্যত্যয় ঘটলে এই অঞ্চলের মানুষ বসে থাকবে না, এই অঞ্চলে আগুন জ্বলবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত জনসভা ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট অনুরোধ—অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করুন।” আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,”টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করা হচ্ছে। একটি দল গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা টাকা দিয়ে ভোট কিনছে, ভোটারদের আইডি কার্ড ও মোবাইল কার্ড সংগ্রহ করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

এর আগে দুপুর থেকেই ‘ভোট দেব কিসে—ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন—ধানের শীষে ভোট দিন’ এমন স্লোগানে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি গণমিছিল রেলওয়ে ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়।

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি 

রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড

দৌলতদিয়া ঘাটে ভোটযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম

২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে

রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ

১০

গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট

১১

গোয়ালন্দে অসুস্থ্য তরুন দল নেতা সন্তানদের নিয়ে ধানের শীষের প্রচারনায়

১২

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

১৩

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

১৪

রাজবাড়ী ২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা: প্রচা‌রে বাধার অ‌ভি‌যোগ

১৫

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

১৬

মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও

১৭

পাংশায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

১৮

ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

১৯

খানখানাপুর থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

২০