ভোগান্তিহীন ঈদযাত্রা : বাড়ির টানে দৌলতদিয়ায় মানুষের স্রোত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোগান্তিহীন ঈদযাত্রা : বাড়ির টানে দৌলতদিয়ায় মানুষের স্রোত

প্রিয়জনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। তবে তেমন কোন ভোগান্তি না থাকায় নদী পার হয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরে ফেরা মানুষ ও তাদের বহনকারী যানবাহন।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীঠাসা। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় আগতরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অপরদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস সরেজমিন উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এসময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই মাহেন্দ্র চালককে ৫শ টাকা করে জরিমানা করেন। এছাড়া যে কোন ধরনের অসংগতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া যাত্রীদের কাছে গিয়ে ভাড়া ও অন্যান্য বিষয়ে তাদের মন্তব্য গ্রহন করছেন।

আলাপকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি মো. সরোয়ার হোসেন সরো মোল্লা জানান, অতীতের কখনো এত কঠোর ভাবে যাত্রী হয়রানি অথবা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। কোন যাত্রীর কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১ টাকা বেশী নেয়ার সুযোগ নেই। এছাড়া ইতিপূর্বে অস্থায়ী কাউন্টার গুলো প্রতিটি বাস থেকে ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করত, কিন্তু এবার এটাও বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে বুধবার দিনগত রাতে ঘরমুখো মানুষের ভিড়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইকালে ২জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাছির হাসান আটককৃতদের ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মুনা সিকদারের ছেলে মো. মিনহাজুল সিকদার (২৫) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আশরাফ সিকদারের ছেলে মো. জহুরুল ইসলাম (৩০)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০