পূর্ব বি‌রো‌ধের জের ধ‌রে রাজবাড়ী‌তে ফ্রান্স প্রবাসী গণঅ‌ধিকার প‌রিষদ নেতার উপর হামলা - Rajbari
রুবেলুর রহমান
২৯ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব বি‌রো‌ধের জের ধ‌রে রাজবাড়ী‌তে ফ্রান্স প্রবাসী গণঅ‌ধিকার প‌রিষদ নেতার উপর হামলা

পূর্ব বি‌রো‌ধের জের ধ‌রে ফ্রান্স প্রবাসী রাজবাড়ী সদর উপ‌জেলা গণঅধিকার প‌রিষদ নেতা তারেক হাসান এর উপর হামলা ক‌রে জখম করার অ‌ভি‌যোগ উঠে‌ছে ত‌ছির খান গং‌দের বিরু‌দ্ধে।

র‌বিবার দুপুরে তার উপর এই হামলার ঘটনা ঘ‌টে। পরে আহত অবস্থায় তি‌নি রাজবাড়ী সদর হাসপাতা‌লে চি‌কিৎসা গ্রহন ক‌রেন। এদিকে এ ঘটনায় আহত তা‌রেক হাসান রাজবাড়ী সদর থানায় এক‌টি অ‌ভি‌যোগ ক‌রেছেন। আহত তা‌রেক হাসান রাজবাড়ী সদ‌র উপ‌জেলান আলীপুর ইউপির আলাদীপুর গ্রা‌মের হোছেন আলী খান এর ছে‌লে এবং তি‌নি ফ্রান্স প্রাবাসী। অ‌ভিযুক্তরা হ‌লেন, তছির খান (৪০) তার বড় ভাই, তার স্ত্রী ময়ূরী বেগম (৩৮), মৃত ছানা খানের ছে‌লে জামাল খান (৬৩), ছে‌লে মেহদী খান (৩২)।

অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা‌গে‌ছে,  তারেক হাসান গনঅধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক। মামলার ১ নং আসামী তছির খান ও ২ নং আসামী জামাল খান সম্প‌র্কে জামাই-শশুর। ৩নং আসামী ত‌ছি‌রের স্ত্রী ও ৪ নং আসামী মে‌হেদী খান তার শ‌্যালক। ১ নং আসামী ত‌ছির বিভিন্ন মামলার আসামী। তা‌রেক হাসা‌নের সা‌থে তার পারিবারিক, রাজনৈতিক ও টাকা-পয়সা নিয়ে পূর্ব থেকে বিরোধ চ‌লে আস‌ছে। তা‌রেক বিদেশ (ফ্রান্স) থাকা আবস্থায় তছির বিভিন্ন সময় তার কাছ থে‌কে বিভিন্ন মাধ্যমে নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা এবং বাড়ী ঘর নির্মাণ বাবদ চেকের মাধ্যমে ৩৫ হাজার টাকা নেয়। এ বিষ‌য়ে বিজ্ঞ আদালত মামলা চলমান রয়েছে। সেই পাওনা টাকা চাইতে গে‌লে ত‌ছির টাকা দে‌বে ব‌লে ঘুরাইতে থা‌কে। এক পর্যায়ে পাওনা টাকা না দেওয়া ও মামলা তু‌লে নিতে প্রাণ না‌শের হুম‌কি দি‌তে থাকে ত‌ছির গং।

অ‌ভিযোগ সু‌ত্রে আরও জানাযায়, ঘটনার দিন ২৯ মার্চ দুপুর ২টা ৪০ মি‌নিটের দি‌কে ফ্রান্স প্রবাসী গণঅধিকার প‌রিষদ নেতা তা‌রেক হাসান ও তার ভা‌বি মোছাঃ চম্পা বেগম (৪৫) তছি‌রের বাড়ী‌তে পাওনা টাকা চাই গেলে টাকা দিবে না বলে তা‌দের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে । তখন গালিগালাজ করতে নিষেধ করলে মামলার আসামী সহ ক‌য়েকজন অজ্ঞাত ব‌্যা‌ক্তিরা তা‌রেককে এলোপাথারী চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মে‌রে জখম ক‌রে। এ সময় তার ভা‌বি তা‌কে রক্ষা কর‌তে গে‌লে আসামীরা তা‌কেও মার‌ধোর করে। প‌রে মামলার ১ নং আসামী ত‌ছির তা‌রেক হাসান‌কে হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা ধারালো ছোল দিয়ে মাথা লক্ষ‌্য ক‌রে কোপ মারে। এতে তা‌রেক হাসানের মাথার ডানপাশের উপরে কোপ লে‌গে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরে তা‌দের ডাক-চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় লোকজন এগি‌য়ে আস‌লে আসামীরা তা‌কে খুন জখম করার হুম‌কি দি‌য়ে পা‌লি‌য়ে যায়। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌য়ে আসেন।

আহত তা‌রেক হাসান জানান, প্রায় ১২ বছর পর ৬ মাস আগে তি‌নি ফ্রান্স থে‌কে দে‌শে আসেন। বি‌দে‌শে থাকা অবস্থায় তার স্ত্রীর উপর তছি‌রের নের্তৃ‌ত্বে সন্ত্রাসী হামলা হ‌য়ে‌ছে এবং তার অ‌নেক জ‌মি তারা জোরপূর্বক দখল ক‌রে রে‌খে‌ছে। তাছাড়া বি‌দে‌শে থাকা অবস্থায় তার কাছ থে‌কে।ত‌ছির বি‌ভিন্ন ভা‌বে প্রায় ৫ লক্ষ টাকার বে‌শি নি‌য়েছে। দে‌শে এসে সেই পাওয়া টাকা চাওয়ায় আজ তার উপর এই হামলা হ‌য়ে‌ছে। হামলায় তার মাথায় ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে ৭/৮ টি সেলাই লে‌গে‌ছে। এছাড়া হাত ও পা‌য়ে গুরুতর আঘাত লে‌গে‌ছে। এই হামলার বিচার ও পাওনা টাকা ফেরৎ চাই।

রাজবাড়ী সদর থানার ও‌সি খোন্দকার জিয়াউর রহমান বলেন,  প্রাথ‌মিক তদ‌ন্তে ম‌নে হ‌য়েছে এটি তা‌দের পা‌রিপা‌রিক ঝমেলা। তারপরও অধিকতর তদন্ত সা‌পেক্ষ প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০