বালিয়াকান্দিতে তেল মজুদ ও বেশী দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা - Rajbari
মাসুদ রেজা শিশির 
৩১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে তেল মজুদ ও বেশী দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযান কালে জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয় কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। এ ছাড়াও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ভাবে রুমা পেট্রোল থেকে জব্দকৃত পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মো: হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মো: শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০