রাজবাড়ীতে হত্যা, মাদক ও মারমারি সহ মোট ১০ মামলার আসামি হালিম সরদার (৪০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত জলিল সরদারের ছেলে ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন সোনাকান্দর এলাকায় অভিযান চালিয়ে লোকসেডগামী সড়কের পাশে হারুন সিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হালিম সরদারকে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে হত্যা, মারামারি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি আরও জানান ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়ে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানার মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন