নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ - Rajbari
কামাল হোসেন
২৪ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

রাজবাড়ীতে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও বাজারে নির্ধারিত দামে তা পাওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। সর্বশেষ ১২ কেজি সিলিন্ডার গ্যাসের মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হলেও জেলার বিভিন্ন বাজারে এ দামে গ্যাস বিক্রি হচ্ছে না। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ীর বিভিন্ন বাজারে ১২ কেজি সিলিন্ডার প্রতি ১৫০ টাকা পর্যন্ত বেশি নিয়ে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগী ক্রেতারা জানান, গ্যাসের দাম বৃদ্ধির কারণে আগেই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। এর মধ্যে অতিরিক্ত দামে গ্যাস কিনতে বাধ্য হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না থাকায় বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। তাই দ্রুত প্রশাসনের নজরদারি বাড়িয়ে নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০