বালিয়াকান্দিতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় ধলতা দাবি করার অভিযোগে সমাধিনগর বাজারের অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সকলকে এ ধরনের অনিয়ম ও অসাধু কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

হাট বাজার পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃষকদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০