পাংশায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৭ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​গত রাতে (১৬ মে) আনুমানিক দেড়টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া ‘পাগলের বটতলা’ এলাকার বাসিন্দা সামাদ আলী শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সামাদ আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে সরাসরি জুয়েলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে তাকে অস্ত্রের মুখে সামনে রেখে ডাকাতরা ঘরের ভেতর প্রবেশ করে এবং অন্য সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্যকে বেঁধে রেখে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

​ডাকাতির ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যরা লুণ্ঠিত একটি মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেন। ট্র্যাকিংয়ে ফোনটির সর্বশেষ অবস্থান ‘বেজপাড়া সরিষা’ এলাকার একটি স্থানে দেখা যায়। তবে এর কিছুক্ষণ পরেই ফোনটি বন্ধ হয়ে যাওয়ায় আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

​​নওপাড়া এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, ​”রাতে ঘটনার খবর পাওয়ার পরপরই পাংশা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

সকালে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং আমি নিজে ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১০

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১১

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৩

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

১৫

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

১৭

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

১৮

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

১৯

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

২০