রাজবাড়ীতে ইজিবাইক চালকের সাহসিকতার পুরস্কার দিলেন এসপি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ মে ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইজিবাইক চালকের সাহসিকতার পুরস্কার দিলেন এসপি

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করার সাহসিকতার পুরস্কার পেলেন ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় তাকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মত গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলে। ওই ব্যক্তি আরও জানায়, তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে। পরে হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন। পথিমধ্যে গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল হাসান। নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে , ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়  ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার প্রশংসা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১০

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১১

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৩

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

১৫

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

১৭

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

১৮

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

১৯

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

২০