জামায়াতে ইসলামীর নারী এমপি’র উদ্যোগে গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর নারী এমপি’র উদ্যোগে গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকার অনুকূলে বরাদ্দকৃ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৪ জন অসহায় নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। বিশেষ করে ঈদের মতো উৎসবের সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দকা-এর অনুকূলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০