বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান - Rajbari
সিরাজুল ইসলাম
১ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খান কে মৌখিক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর-১ আসনের সাংসদ এবং সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সোমবার (২ জুন) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আইয়ুব আলী খানের ঘরে পুলিশ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে চুরি হয়ে যাওয়া মালামাল সহ বিভিন্ন ধরনের চোরাই মাল তার দোকান থেকে জব্দ করে। বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি গতকাল ফেরিতে তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেন। আমার আগামীকাল ব্যাক্তিগত কাজ থাকায় ঢাকা যাবো এই কারনে আগামী পরশুদিন তাকে বহিষ্কারের নোটিশ দেওয়া হবে।

এর আগে গত রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব আলী খানের ছেলের নামে থাকা ভাঙারির দোকানে অভিযান পরিচালিত হয়। সে সময় তিন বোতল বিদেশি মদ সহ ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তাছাড়া এসপি আহাদের গ্রামের বাড়িতে চুরি যাওয়া মোটর উদ্ধার করা হয়। তাছাড়া সেখানে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মোটর, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল দেখতে পাওয়া যায়।

এ ঘটনায় সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আইয়ুব আলী খান। জানাযায়, এবার নির্বাচনে দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন তিনি। কয়েকদিন আগে দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য কেন্দ্র করে রাত দেড়টার দিকে যৌনপল্লীতে ইয়াকুব আলী পালকে কুপিয়ে জখম করার মামলায় আইয়ুব আলী খান ও তার দুই সন্তান ও জামাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অপর পক্ষ এখানে ভাংচুরের পালটা মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া এর আগে আইয়ুব আলী খান মাদক সহ পুলিশের হাতে আটক হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০