রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে বিপাকে রতন মন্ডল ও তার পরিবার এ ছবি ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রতন মন্ডলকে সন্ত্রাসী বানানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রতন মন্ডলের পরিবার।
সোমবার (৮ জুন) দুপুরে পাংশা উপজেলার মেঘনা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রতন মন্ডল জানান, প্রায় ৬ মাস আগে তিনি তাঁর বোনের ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে একটি খেলনা পিস্তল কিনে দেন। পরে সেই খেলনা পিস্তল হাতে নিয়ে তিনি নায়কের ভঙ্গিতে কয়েকটি ছবি তোলেন এবং সেগুলো নিজের টিকটক ও ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল সেই ছবিগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, ছবিতে থাকা পিস্তলটি নাকি আসল অস্ত্র। অথচ বাস্তবে সেটি ছিল একটি সাধারণ খেলনা পিস্তল।
রতন মন্ডল বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় তাঁর তার পিতা মিজানুর রহমান, মা আছিয়া খাতুন, ফুফাত ভাই সাইফুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন