রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করার জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী সদর থানাধীন গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং ষ্টেশনের দক্ষিন পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের উপর আনুমানিক ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার একটি ঝটিকা মিছিল বের করে। যাহাতে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন ধরনের শ্লোগান ছিল। আসামীদের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রাম নিষিদ্ধ আওয়ামী লীগগের ব্যানার ও ফেস্টুন ছিল। তৎপ্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এর প্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ এর সার্বিক দিক নির্দেশনায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব উত্তম কুমার ঘোষ এর তত্ত্ববধানে রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রোববার (১৪ জুন) রাজবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের ০৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ছোট নুরপুর গ্রামের মোঃ রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মোঃ নাসির উদ্দিন (৪২), আলাদিপুর গ্রামের মোঃ রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মোঃ আঃ ছালাম মিলন (৫৭), দক্ষিন ভাবানিপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর রসুলপুর গ্রামের নাহিদ মিয়া (২৪), ধুলদি জয়পুর গ্রামের মোঃ নাসির শেখ (৬৪), কে গ্রেপ্তার করে। ধৃত আসামীদেরকে যথাযথ পক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১০

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১১

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১২

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১৩

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৪

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৫

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৬

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৭

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৮

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৯

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

২০