নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং পুলিশের পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) আহলাদীপুর হাইওয়ে থানায় আয়োজিত এ ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্যও তিনি নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম সহ আহলাদি পুর হাইওয়ে থানার অফিসার ও ফোর্স প্রমূখ।
ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের সড়ক নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন