বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৬ জুন ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া ইউনিয়নে এক পেঁয়াজ ব্যবসায়ীকে পথরোধ করে বেদম মারধর, নগদ অর্থ ও ব্যবহৃত দামী মোটরসাইকেল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

পূর্ব শত্রুতার জের ধরে ৯ জুন দুপুর আনুমানিক সাড়ে বারোটায় নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মনসুর আলী কলেজের সামনের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ১৬ জুন (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত প্রধান আসামি মিঠু শেখ (৩০)-কে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৪) বিলটাকাপোড়া গ্রামের মৃত কালাম খানের পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় বাজারে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে নিজের মালিকানাধীন একটি মোটরসাইকেল যোগে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে স্থানীয় নাকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনসুর আলী কলেজের সামনে পৌঁছালে, পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের পুত্র মিঠু শেখ তার পথরোধ করে। মিতু শেখ ভুক্তভোগী রুহুল আমিনকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক টেনে-হেঁচড়ে রাস্তায় নামিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করায় আসামি ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা পেঁয়াজ ক্রয়ের নগদ ১,৪৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, জোরপূর্বক মোটরসাইকেলের চাবিসহ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যাওয়ার সময় বিষয়টি পুলিশ বা থানাকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী বালিয়াকান্দি থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তে নামে বালিয়াকান্দি থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ কাঞ্চন মিয়া মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ টার দিকে সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মিঠু শেখকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আসামির প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ীতে বিজ্ঞ সিনিয়র আদালতে প্রেরণ করা হয়। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামুনজুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০