রাজবাড়ীর গোয়ালন্দে যৌন শোষণের ঝুকিতে থাকা শিশুদের জন্মনিবন্ধন সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা যায়, যৌনপল্লীতে জন্মগ্রহন করা শিশুদের পিতৃপরিচয়সহ নানা জটিলতায় জন্মনিবন্ধন সম্পন্ন করা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষিতে দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত শিশুর জন্মনিবন্ধন সহজীকরণ ও নথিপত্রের ঘাটতি থাকলেও বিকল্প ব্যবস্থায় জন্ম নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও করনীয় নির্ধারন করা হয় এ কর্মশালায়। এছাড়া সুবধিাবঞ্চিত ঝঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে জন্মনিবন্ধন ফি মওকুফ করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয় এবং কার্যকরি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী রেজিস্টার জেনারেল মো. আখতার জামিল, সামিউল ইসলাম রাহাদ, দি ফ্রিডম ফান্ড বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুর রহমান রুমন প্রমুখ। যৌনকর্মীদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা কেকেএস (কর্মজীবী কল্যাণ সংস্থ্যা) এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দেশের সর্ববৃহত যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত। এখানে শত শত সুবিধা বঞ্চিত শিশুর বসবাস। যাদের জন্ম নিবন্ধণ নিয়ে পল্লীর মায়েদের চরম বিরম্বনার শিকার হতে হয়। এই বস্তবতার নিরিখে এ কর্মশালার আয়োজন করা হয়।
মন্তব্য করুন