বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দির সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুজন শেখের বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের ডিম, পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশের জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

১০

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

১২

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

১৩

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

১৪

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

১৫

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৬

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১৭

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১৮

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৯

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০