রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন - Rajbari
রুবেলুর রহমান
৭ জুলাই ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের পাশাপাশি ফল সংরক্ষণ ও অপচয় রোধে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০