গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার - Rajbari
লুৎফর রহমান
১৬ অগাস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক মো. রাসেল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর ফয়জুদ্দিন মাতুব্বরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রাসেল শেখ ওই গ্রামের মো. ছলিম শেখের ছেলে। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন রেজা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১০

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১১

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১২

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৩

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৫

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

২০