‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

সবার অংশগ্রহন, সম্প্রীতি ও দেশপ্রেমের ভিত্তিতে কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের মূল কথা হলো সবাইকে নিয়ে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে দেশের সব কর্মকান্ডে সবার অংশগ্রহন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘সরকার দায়িত্ব গ্রহনের পর ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও যাজকদের সম্মানি ভাতা চালু করেছে এবং বর্তমানে তাঁদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ উপদেষ্টা বলেন, ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। সবার অংশগ্রহনে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হলে জনজীবনে স্বস্তি ফিরবে এবং সমৃদ্ধির পথ সুগম হবে।’ তাঁর মতে, দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বড় উদাহরণ বাংলাদেশ।

শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমুখ। এরপর উপদেষ্টা রাজবাড়ীতে বিভিন্ন পূজামন্দির পরিদর্শণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

১

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

২

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৩

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

৪

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৫

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

৬

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

৭

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

৮

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

৯

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১০

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১১

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১২

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৩

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৪

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৫

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

১৬

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

১৭

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

১৮

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

২০