দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৯ অক্টোবর ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি টিনের ঘর পুড়ে গেছে। আগুনে একটি গরু, সংরক্ষিত ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার তিনটি টিনের ঘর পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরগুলোর ভেতরে থাকা একটি গরু, প্রায় ৬০ মণ সংরক্ষিত ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াহিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর অথবা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা জানান, দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাহের কাজীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিনটি ঘর, গবাদিপশুসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সময়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০