বালিয়াকান্দিতে দুধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ জানুয়ারী ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে দুধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আলু ব্যবসায়ী সোঃ সমির আলী মিয়ার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী সমির আলী মিয়া জানান, রাতে ঘুমানোর পর ডাকাতদল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তার স্ত্রী দরজার সামনে এলে ডাকাতরা তাকে মারধর করে ঘরে ঢোকে। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে এবং ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে।ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা ঢাকাইয়া ভাষায় কথা বলছিল এবং তাদের হাতে রামদা, রড ও আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তাহীনতায় কেউ চিৎকার করতে সাহস পায়নি। ডাকাতি শেষে বাড়ির সকল মোবাইল ফোন নিয়ে সীম কার্ড ভেঙে ফেলে। ডাকাতির খবর পেয়ে রাতে বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ঘটনাস্থলে যান।

ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০