পাংশায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ওয়ানশ্যুটার গানসহ তিনজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ওয়ানশ্যুটার গানসহ তিনজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশার পালেরডাঙ্গী এলাকায় সন্ত্রাসী রাসেল ও মিঠু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি, একটি ড্যাগার এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার পালেরডাঙ্গী এলাকার মৃত আঃ হকের ছেলে রাসেল শেখ (৩০), একই এলাকার মৃত কিয়ামুদ্দিনের ছেলে আঃ মালেক (৫৫) ও মৃত কিয়ামুদ্দিন সরদারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৩)।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। তিনি আরও জানান আজ সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলাধীন শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী এলাকায় সন্ত্রাসী রাসেল গ্রুপ ও মিঠু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালীন রাসেল তার সঙ্গে থাকা দেশীয় ওয়ানশ্যুটার গান দিয়ে গুলি করার ভয় দেখায়। এক পর্যায়ে রাসেল গ্রুপের সদস্য বক্কার ড্যাগার নিয়ে মিঠুকে ধাওয়া করে। এ সময় স্থানীয় আব্দুল মালেক তার ঘরে থাকা তরবারি নিয়ে মিঠু গ্রুপকে ধাওয়া করলে তারা পিছু হটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে রাসেল আহত হয়ে মালেকের ঘরে আশ্রয় নেয়। পুলিশ অভিযান চালিয়ে রাসেল, আব্দুল মালেক এবং আবু বক্কার সিদ্দিককে গ্রেপ্তার করে। আহত সন্ত্রাসী রাসেলকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িত মিঠু গ্রুপের কিছু সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০