পাংশায় তরুনীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ জুন ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় তরুনীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় তরুনীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আ. সালাম বিশ্বাস (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী এলাকার ইমারত বিশ্বাসের ছেলে।
সোমবার (৩০ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১১ জুন পাংশা এলাকার ২২ বছর বয়সী এক তরুণীকে আসামি সালাম বিশ্বাস ও তার সহযোগীরা উচ্ছৃঙ্খল আচরণ ও বিবাহের প্রলোভন দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে মেয়েটি বিবাহের প্রস্তাব দিলেও সালাম বিশ্বাস তাতে তালবাহানা শুরু করে। পরদিন ১২ জুন সকালে তাকে আবার স্বামীর বাড়িতে রেখে যায় আসামিরা। ওইদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ভিকটিম নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।পরবর্তীতে মৃত তরুণীর বাবা বাদী হয়ে পাংশা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সালাম বিশ্বাসসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখ: ১৩/০৬/২০২৫; ধারা: ৩০৬ পেনাল কোড)। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে তদন্ত কর্মকর্তা র‌্যাব-১০ এর অধিনায়কের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন। এরপর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পূর্ব বাগদুল এলাকায় অভিযান চালিয়ে সালাম বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামি সালাম বিশ্বাসকে পাংশা থানায় হস্তান্তর করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০