প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার - Rajbari
মাসুদ রেজা শিশির
১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

দীর্ঘ ২৪ বছর পর আবারও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় একত্রিত হলেন সহপাঠীরা। তবে এবার তাঁদের হাতে ছিল না শিক্ষা জীবনের সেই চিরচেনা বই-খাতা, বরং প্রিয় বিদ্যালয়ের জন্য ছিল ভালোবাসার উপহার নতুন ফার্নিচার।

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২৪ বছর পর একত্রিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হয়ে তাঁরা বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় কিছু ফার্নিচার উপহার দেন। তাঁদের এই উদ্যোগে ফুটে উঠেছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা, দায়বদ্ধতা ও শেকড়ের প্রতি টান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী খান, অন্যান্য শিক্ষক এবং এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র এস আই কবিরুল হক সাগর, ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ ওই ব্যাচের সহপাঠীরা। সবাই প্রাক্তন ছাত্র এসএসসি ২০০২ ব্যাচ, হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ আর প্রিয় বিদ্যালয়ের জন্য কিছু করার আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

শিক্ষাজীবন শেষ হলেও প্রিয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা যে কখনো শেষ হয় না, এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০