রাজবাড়ীতে বিদ্যুৎ গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, গাজীপুর থেকে অভিযুক্ত মিটার রিডার গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিদ্যুৎ গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, গাজীপুর থেকে অভিযুক্ত মিটার রিডার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গাজীপুরের শিমুলতলি এলাকায় রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল ইসলাম সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
শুক্রবার (১১ জুলাই) গ্রেপ্তার রেজাউলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, “রেজাউল ইসলাম বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় ধরে তা অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই থানায় মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।”
উল্লেখ্য, রেজাউল ইসলাম গত ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে তিনি বিদ্যুৎ বিল সংগ্রহ করে গ্রাহকদের ভুয়া রশিদ ও সিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার নামেও তিনি অর্থ আদায় করেছেন। কিন্তু এসব টাকা জমা হয়নি অফিসে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে গ্রাহকদের কাছে বকেয়া বিলের নোটিশ পাঠানো হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। গ্রাহকরা তখন ক্ষোভে ফেটে পড়েন এবং মামলা দায়েরের প্রেক্ষিতে রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১০

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১১

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১২

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৩

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৫

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৬

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৭

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৮

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৯

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

২০