গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক  ওরফে শামসু রিপোর্টার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

স্বাধীনতা পরবর্তী সময় শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিত পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় স্মরনীয় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন। শামসুল রিপোর্টার গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন।

তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এছাড়া রাজবাড়ী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

শুক্রবার রাত ১১টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে গোয়ালন্দ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ববর্তী আলোচনায় শামসুল হকের স্মৃতিচারন করনে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম. রাশেদুল হক রায়হান, যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০