গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে ‘দৌলতদিয়ার শিশুদের যৌন শোষণ ও নিপীড়নের চক্র ভেঙে দেয়া’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ ও নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে এমএমএস, সহযোগিতায় তেরে দেস হোমস (টিডিএইচ)। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন টিডিএইচ’র প্রকল্প ব্যবস্থাপক আকিব বিন আনোয়ার ও এমএমএস’র প্রজেক্ট অফিসার অনিন্দ কুণ্ডু। মৌলিক সুরক্ষা নির্দেশিকা পাঠ করেন টিডিএইচ’র চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর জোনায়েদ মোহাম্মদ আতাউল্লাহ।

মুক্তি মহিলা সমিতির সভাপতি শাহনাজ বেগমের সভাপতিত্বে এবং প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রমৃখ।

প্রধান অতিথি মো. নাহিদুর রহমান বলেন, “যৌনপল্লীর নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০