রাজবাড়ীতে জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অগাস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

কামাল হোসেন : ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলা বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মোঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিংকু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দলীয় নেতাকর্মীদের এখন থেকেই মাঠে প্রস্তুতি নিতে হবে। কোনোভাবেই রাতে ভোট গ্রহণ হতে দেওয়া হবে না। যারা গত ১৭ বছর ভোট দিতে পারেনি, এবার তারা অবশ্যই ভোট দেবে।” তারা আরও বলেন, “মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০