বালিয়াকান্দিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়ালের ছেলে এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে করে বেরুলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির ঘটনায় পাংশার ৬ যুবক গ্রেপ্তার

জ্বালা‌নি সংকট ও পা‌নি সম্পদ ব‌্যবস্থাপনা নি‌য়ে রাজবাড়ী‌তে অর্থ ও পরিকল্পনা উপ‌দেষ্ঠার মত‌বি‌নিময়

বালিয়াকান্দিতে গ্রিল কেটে ২০ লাখ টাকার মালামাল লুট

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

পদ্মা ব্যারেজে বদলে যাবে অর্থনীতি, সুফল পাবে সাত কোটি মানুষ: পানিসম্পদমন্ত্রী

পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ১০৩ অ‌রক্ষিত রেলক্রসিং, ৮ মা‌সে মৃত্যু ৬৮ জনের

পদ্মা নদীতে অভিযানে ৩২ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়ালন্দে দশ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

১০

দৌলতদিয়ায় ফের যৌনকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার 

১১

পাংশায় অস্ত্র ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

১২

 ‘দোকান খুলতে দিচ্ছে না, পাশাপাশি দিচ্ছে  হত্যার হুমকি’ -মারধরের শিকার নারী উদ্যোক্তা

১৩

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

১৪

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারপিটে যৌনকর্মীর মৃত্যু

১৫

তীব্র স্রো‌তে দৌল‌তদিয়া ঘা‌টে ভির‌তে না পে‌রে ভে‌সে ‌গেলো ফে‌রি

১৬

গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা

১৭

গোয়ালন্দে পোনামাছ অবমুক্তকরণ

১৮

পাংশায় মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

১৯

ঘুষ কাণ্ডে কালুখালী ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তাকে বদলি

২০