গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৫ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক (বক্কার) (৫২) ইন্তেকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে মঙ্গলবার সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।

আবু বক্কর ছিদ্দিকের অকাল মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০