পাংশায় ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার  - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার 

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চুরি মামলার চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে  পুলিশ সুপার  মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায়,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের  নেতৃত্বে এস আই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশদল অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান মাগুরা জেলার মুহাম্মদপুর থানার মুন্নুু মোল্লার ছেলে আলোচিত মোটরসাইকেল চোর নাজমুল হাসান মুন্না, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীগর থানাধীন বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে সমীর মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে।

পাংশা থানা পুলিশ জানায়, ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন ভিটিজাগরাচর সাকিনস্থ  ভোজন বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে  ১টি রেসিং ব্লু কালারের ইয়ামাহা আরওয়ান-৫ মোটর সাইকেল, ইঞ্জিন নং- G3J6E0107867, চেসিস নং- MH3RG4710JK059444, যার মূল্য অনুমান-৫,৩০,০০০/- (পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকা, যাহার রেজিঃস্ট্রেশন নাম্বার প্লেট নাই উদ্ধার পূর্বক জব্দ করা  হয়।

অপর দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এস আই (নিরস্ত্র) সাজিদ আহমেদ সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে  সজিব মন্ডল  পিতা- শুকুর আলী মন্ডল-গাড়াল, থানা-পাংশাকে গ্রেফতার করা হয়।  তার নিকট থেকেও একটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালরাখতে। সম্প্রতি থানা এলাকা থেকে একই বাসা থেকে ২ টি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয় সেই মামলার প্রেক্ষিতে অধিক অনুসন্ধানে আন্ত জেলা  মোটর সাইকেল চোর সিন্ডিকেটেরের প্রধানসহ ৩জনকে গ্রেফতার ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০