রাজবাড়ীতে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - Rajbari
কামাল হোসেন
২৭ নভেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফড়া এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিনগত গভীর রাতে চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে তার বসতবাড়িতে ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী আব্দুল মাজেদ শেখ জানান, “৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি। ঘটনাটি অত্যন্ত ভয়াবহ।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, “ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০