গোয়ালন্দে বিদেশি পিস্তল, গুলিসহ মোটরসাইকেল উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিদেশি পিস্তল, গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র’সহ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত রবিবার (৩০ নভেম্বর) ভোররাত ৫টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত পলাতক আসামি মো. আশিক সরদার (২৩) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির হোসেন মন্ডল পাড়া গ্রামের মোহাম্মদ শাজাহান সরদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া হোসেন মন্ডলপাড়া গ্রামের পলাতক আশিক সরদারের বসতবাড়ির লাকড়ি রাখার ঘর থেকে একটি 9 এম এম বিদেশি পিস্তল (মেড ইন USA), একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস মিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গোয়ালন্দঘাট থানার ওসি তদন্ত মো. রাশিদুল ইসলাম জানান, “আসামি গ্রেপ্তার হয়নি। আলামত উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১০

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১১

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১২

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৪

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৫

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৬

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৭

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৯

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০