রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড - Rajbari
কামাল হোসেন
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লোকোসেড এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. রাসেল উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার মো. ইমরান শেখ, মো. বোরহান মিয়া ও মেহেদী হাসান, পাবনা জেলার সুজানগর এলাকার মো. আমিরুল ইসলাম, মো. মাসুদ মোল্লা ও মো. মিরাজ সরদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বিক্রয় ও পরিবহনসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০