রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার ৬ জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে কামিল সর্দার (৩৫), মধু শেখের ছেলে রকি শেখ (২৬), জামিন সর্দারের ছেলে রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২) ও হাসান সর্দার (২৩), সিদ্দিক শেখের ছেলে বাশার শেখ (২৬) ও শুভ শেখ (২০)।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে  রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪-এর সহযোগিতায় ধামরাই থানার সিতি বাজার এলাকা হতে এজাহারভুক্ত ২ জন আসামি ও পরবর্তীতে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, কৃৃষক হত্যা মামলায় এজাহার নামীয় ৬ জন আসামিকে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে শুনেছি। তবে আসামিদের এখনও আমরা হাতে পাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০