রাজবাড়ীতে সুলভ মূ‌ল্যে ডিম দুধ ও গরুর মাংস বিক্রি শুরু - Rajbari
রুবেলুর রহমান
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সুলভ মূ‌ল্যে ডিম দুধ ও গরুর মাংস বিক্রি শুরু

প‌বিত্র রমজা‌নে প্রা‌ণিজ প্রো‌টিন পূর‌নের ল‌ক্ষে রাজবাড়ী‌তে স্বল্প আয়ের মানুষের জন‌্য সুলভ মূ‌ল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হ‌য়েছে। বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ‌্যাল‌য়ের সাম‌নের সড়‌কের পা‌শে এ অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রা‌ণিসম্পদ দপ্ত‌রের যে‌ৗথ আয়োজ‌নে অস্থায়ী এ বিক্রয় কে‌ন্দ্র থে‌কে একজন ব‌্যক্তি সর্বচ্চো দুই হা‌লি ডিম ৩০ ক‌রে ৬০ টাকা, এক লিটার দুধ ৭০ ও ১ কেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি করতে পার‌বে। শুক্র ও শ‌নিবার ব‌্যা‌তিত ২৬ রমজান পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত চল‌বে এ বিক্রি কার্যক্রম। এদি‌কে বাজার দ‌রের চে‌য়ে কিছুটা কম দা‌মে এখা‌নে দুধ, ডিম ও মাংস পাওয়া‌তে খু‌শি সাধারন মানুষ। ত‌বে অ‌নে‌কের মা‌ঝে মাং‌সের দাম নি‌য়ে র‌য়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা ব‌লেন, বর্তমান বাজার দ‌রের চে‌য়ে কিছুটা দাম হ‌লেও তুলনামূলক মাং‌সের দাম বে‌শি। কারণ বাজা‌রে ৭৫০ টাকায় পা‌ওয়া যায়। মাং‌সের দাম ৬০০ বা ৬৫০ টাকা হ‌লে ভাল হ‌তো। ত‌বে এ ধর‌নের আয়োজন প্রশংসনীয়।

জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, রমজা‌নে দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি পায়। সে দিক বি‌বেচনা ক‌রে মন্ত্রীর নি‌র্দেশনায় দ‌রিদ্র জন‌গোষ্ঠীর প্রা‌ণিজ প্রো‌টিন পূর‌নের ল‌ক্ষে রাজবাড়ীতে সুলভ মূ‌ল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হ‌য়েছে। পু‌রো রমজান মা‌সের শুক্র ও শ‌নিবার ব‌্যা‌তিত ২৬ রমজান পর্যন্ত প্রতি‌দিন সকাল ১০টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত অস্থায়ী বিক্রয় কে‌ন্দ্রে একজন ব‌্যক্তি সর্বচ্চো দুই হা‌লি ডিম, এক লিটার দুধ ও ১ কেজি গরুর মাংস কিন‌তে পার‌বে এবং প্রতি‌দিন সর্বমোট ৫০০ পিস ডিম, ৬০ লিটার দুধ ও ১০০ কে‌জি মাংস বি‌ক্রি করা হ‌বে। ত‌বে যোগান ও চা‌হিদা অনুযায়ী সরবরাহ বাড়‌নো হ‌তে পা‌রে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ব‌লেন, প্রা‌ণিজ প্রো‌টি‌ন পুর‌নের ল‌ক্ষে সূলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির ব‌্যবস্থা করা হ‌য়েছে। এখা‌নে বাজার মূ‌ল্যের চেয়ে কম দা‌মে দুধ, ডিম ও মাংস কিন‌তে পার‌বেন সবাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০