‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী - Rajbari
কামাল হোসেন
১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম এমপি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। রাজবাড়ীর উন্নয়নে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলাকে একটি আলোকিত রাজবাড়ী হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর আমাদের এই সভা অনুষ্ঠিত হলো। জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য ও পরিকল্পনার কথা আমরা শুনেছি। নির্বাচনী সময়ে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা জানাতে পারবো।” তিনি আরও বলেন, “আমরা রাজবাড়ীর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত ও আধুনিক জেলায় পরিণত করা হবে।” মাদক নির্মূল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতোমধ্যে একটি সুপরিকল্পিত কর্মপদ্ধতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। শুধু বক্তব্য দিলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং পরিকল্পনার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে,”

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০