রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদল নেতা আলাউদ্দিন পাটোয়ারীকে (২৮) গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম।

সোমবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন পাটোয়ারী শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬-শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আলাউদ্দিন পাটোয়ারীকে সকালে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। এর পর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০