রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

রাজবাড়ী জেলায় পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবীর ঠোঁট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকার বসীর সরদার এর মেয়ে পারুলী বেগমের সাথে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুড়বাড়িতে নিয়মিতই কলহ চলতো। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।

পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, “ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারী করেছি। কিন্তু পুরো টিশ্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।”

ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন। আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

এদিকে রাজবাড়ী জেলা সদর পুলিশ থানা জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবীর ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০