বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ - Rajbari
কামাল হোসেন
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় এক‌টি মাদ্রাসার প্রথম শ্রেনীতে পড়ূয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক চা দোকা‌নিকে আটক করেছে পু‌লিশ।

র‌বিবার (৭ ডিসেম্বর) বিকালে জামালপুর বাজার এলাকায় অভিযান চা‌লিয়ে অ‌ভিযুক্ত আজিজ শেখকে জিঞ্জাসাবাদের জন‌্য আটক করে বা‌লিয়াকা‌ন্দি থানা পু‌লিশ। আটক আজিজ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

নির্যা‌তিত শিশুর প‌রিবার অ‌ভিযোগ করে বলেন, গত বুধবার  (৩ ডিসেম্বর) পাশের বাড়ীর অদুরের এক‌টি হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায় শিশু‌টি। সেখান থেকে বাড়ী ফেরার পথে দুপুর ১২ টার দিকে চা দোকানি আজিজ শেখের দোকানের সামনে দিয়ে আসার সময় আজিজ শেখ তাকে ফুস‌লিয়ে ঘরের মধ্যে নিয়ে ভয়ভী‌তি দে‌খিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশু‌টি বাড়ীতে এসে ভয়ে কাউকে কিছু জানায়নি। একপর্যায় রাতে ব্যাথায় কাতর হয়ে বিষয়টি প‌রিবারকে জানায়। পরে বৃহস্পতিবার শিশু‌টিকে বালিয়াকান্দি উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু‌টিকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয়দের আপোষ মিমাংসার চাপে এবং অভিযুক্ত আজিজ শেখসহ তার পরিবারের হুমকি ধামকির ভয়ে শ‌নিবার তারা বাড়ীতে ফিরে আসে এবং রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় এ বিষয়ে তারা এক‌টি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অ‌ভিযোগ অস্বীকার করেছেন অ‌ভিযুক্ত আজিজ শেখসহ তার প‌রিবার। তাদের দা‌বি পূর্ব শত্রুতার কারণে এই মিথ‌্যা অ‌ভিযোগ করে তাদের সন্মান হা‌নি করা হচ্ছে। ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, সে সময় আজিজ শেখ বা‌ড়িতে ছিল না বলে জানান তারা।

অপর‌দিকে স্থানীয়দের দা‌বি, ঘটনা‌টি খুবই দুঃখজনক। এই ঘটনা‌টির সাথে যি‌নিই জ‌রিত থাকুক, তাকে চি‌হিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তির ব‌্যবস্থা করা উচিত।

বালিয়াকান্দি থানার এসআই আল-আমিন বলেন, বিষয়‌টি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজ শেখকে জিঞ্জাসাবাদের জন‌্য আটক করা হয়েছে। লি‌খিত অ‌ভিযোগ পেলে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০