গোয়ালন্দে বালাইনাশক প্রয়োগে পেঁয়াজ চাষীর সর্বনাশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বালাইনাশক প্রয়োগে পেঁয়াজ চাষীর সর্বনাশ

‘অনেক ধার দেনা করে ৭ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। বিঘাপ্রতি প্রায় ১ লাখ টাকা খরচ হয়ে গেছে। শেষ সময় এসে কীটনাশক ডিলারের পরামর্শে পেঁয়াজ ক্ষেতে আগাছা দমনের ওষুধ ছিটিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছে। সমস্ত পেঁয়াজ পচে গেছে। এখন আমি কিভাবে ঋণ শোধ করবো, আর কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকব।’ এভাবেই কথা গুলো বলছিলেন গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের চরমহিদাপুর গ্রামের মো. ছিদ্দিক মোল্লা।

তিনি আরো বলেন, ‘আবহাওয়া অনুকুলে থাকায় আমার ক্ষেতে পেঁয়াজ গাছগুলো খুবই তরতাজা হয়ে উঠেছিল। গাছগুলোর গোড়ায় পেঁয়াজ গুলোও বেশ বড় হয়ে উঠেছিল। এরই মাঝে খেয়াল করলাম পেঁয়াজ গাছের নিচ দিয়ে ছোট ছোট আগাছা উকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় কীটনাশক ডিলার মো. আব্দুল হকের সাথে আলাপ করলাম। তিনি আমাকে দু’ধরনের ওষুধ দিয়ে পেঁয়াজ ক্ষেতে স্প্রে করে দিতে বললেন।’ ওষুধের অপরিচিত বোতল দেখে আমি তাকে বললাম, আগাছার জন্য এর আগে তো এ ধরনের ওষুধ স্প্রে করিনি। আগে যেটা করেছিলাম সেটা দেন।’ তখন তিনি আমাকে আশ^স্থ করে বললেন, ‘এই ওষুধ আগেরটার মত একই কাজ করে, নিশ্চিন্তে নিয়ে যান, কোন সমস্যা হবে না।’ তিনি আরো বলেন, ‘তার কথা বিশ^াস করে ওই ওষুধ পেঁয়াজ ক্ষেতে স্প্রে করার দুইদিন পরই পেঁয়াজে পচন ধরে এবং পেঁয়াজ গুলো মাটির নিচ থেকে উপরে উঠে আসে। সেই সাথে পেঁয়াজ গাছ গুলোও মরা মরা হয়ে যায়।’ তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘হক সাহেব আমাকে ভুল ওষুধ অথবা ভেজাল ওষুধ দিয়ে আমাকে সর্বশান্ত করে ফেলেছেন।’

সরেজমিন গিয়ে দেখা যায়, ভালো ফলনের আশায় বালাইনাশক প্রয়োগ করায় হিষ্টুপুষ্টু পেয়াজ পচন ধরেছে এবং গাছের গোড়া থেকে এক’দু ইঞ্চি উপরে উঠে গাছের সাথে ঝুলছে। পেঁয়াজ গাছগুলো তখনো লকলকে রয়েছে। আবার কোথাও কোথাও নুয়ে পড়েছে। এ ধরনের বিরল রোগ আগে কেউ কোনদিন দেখেননি বলে উপস্থিত অনেক কৃষক জানান।

স্থানীয় কৃষক আব্দুল গফুর শেখ এসময় বলেন, ‘বেচারা অনেক পরিশ্রম ও টাকা খরচ করে ৬/৭ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিল। পেঁয়াজের চেহারাও খুবই ভালো ছিল। কি ওষুধ দিলো, যে দুই দিনের মধ্যে সব পেয়াজ পচে গেলা। এই পেঁয়াজ বিক্রি তো দুরের কথা নিজেরাও খাওয়া যাবে না। যখন তার পেয়াজ মাঠ থেকে তুলে বিক্রি করা কথা, তখন তিনি লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্থ্য হয়ে সর্বশান্ত হয়ে গেছেন।

অপর কৃষক মো. শমশের আলী জানান, এক বিঘা জমিতে পেয়াজ আবাদ করতে এক লাখ টাকা উপরে খরচ হয়। তারা হতদরিদ্র কৃষক। বিভিন্ন ভাবে ঋণ ও ধার-দেন করে তারা পেঁয়াজ চাষ করে থাকেন। তারা লেখা-পড়া না জানায় সাধারনত কীটনাশক ডিলারের পরামর্শে বিভিন্ন ফসলের ক্ষেতে ওষুধ প্রয়োগ করে থাকেন। আর তারা যদি এভাবে নি¤œ মানের ও ভুল বালাইনাশক ধরিয়ে দেয়, তাহলে তাদের আর কোথাও যাওয়ার থাকে না। তিনি আরো জানান, আব্দুল হক এর আগেও আবল-তাবল ওষুধ বিক্রি করে জরিমানা দিয়েছেন।

অভিযুক্ত বালাইনাশকের ডিলার মো. আব্দুল হক বলেন, ‘আমাকে হেনস্তা করার জন্য ওই কৃষক এ ধরনের অভিযোগ করছেন। জমিতে গ্যাস, অতিরিক্ত সার, কীটনাশন ব্যবহারের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া ওই কৃষক আরো বিভিন্ন জায়গা থেকে ওষুধ নেয়, কি ওষুধে তার ক্ষতি হয়েছে তার ঠিক নেই, আমাকে দোষারোপ করছে। আমার কাছ থেকে আরো অনেকেই বালাইনাশক নিয় ব্যবহার করে থাকে, তারা এ ধরনের কোন অভিযোগ করেনি।’ তার ইতিপূর্বে জরিমানা দেয়ার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, তখনো আমার কোন দোষ ছিল না, শালিস-বিচারে বসলে গণ্য-মান্য ব্যাক্তিদের কথা রাখতে হয়, তাই জরিমানা দিয়েছিলাম।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার জানান, ছবি দেখে যতটুকু বুঝতে পারছি, তাতে হরমন জাতীয় সমস্যার কারণে পেয়াজের এ সমস্যা হতে পারে। সরেজমিন দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে। এর আগে তিনিও এ ধরনের সমস্যা দেখেননি। অভিযুক্ত আব্দুল হক কৃষি বিভাগের অনুমোদিত একজন বালাইনাশক ডিলার। বালাইনাশক ডিলারের কোন ভুল বা অবহেলা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

৩

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

৪

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

৫

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

৬

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

৭

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

৮

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৯

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১০

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

১১

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১২

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১৪

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

১৫

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৬

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

১৭

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

১৮

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

১৯

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

২০