বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে কৃষকের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।
নিহত লুৎফর রহমান মন্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

এ সময় অটো রিকশার চালক নাদেশ শেখ (৬৫) রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫) আহত হয়েছেন। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার সময় বালিয়াকান্দি নারুয়াা সড়কের
বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম এর বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে নারুয়াা থেকে ছেরে আসা অজ্ঞাত মাহেন্দ্র ও নিশ্চন্তপুর থেকে পেয়াজের চারাসহ চারজন অটো রিকশা যোগে বালিয়াকান্দি বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ীর সামনে পৌছালে মাহেন্দ্র ও অটো রিকশার সংঘর্ষ হয়। এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০