ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ : হারুন অর রশীদ  - Rajbari
মাসুদ রেজা শিশির 
৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ : হারুন অর রশীদ 

ধানের শীষ আমাদের জন্য নিয়ামত, ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ, আগামী দিন গুলোতে আমরা ঐক্য বন্ধ থেকে কাজ করব, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে বা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ভোট চাইলে আমাদের দলের একটা স্টাজিতো আছে আমরাও তা নিয়ে কাজ করব।

আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক এমপি নাসিরুল হক সাবু সাহেব আমাদের সাথে কাজ করবেন। তিনি এ দলের নেত্বত্র দিবেন বলে আমরা বিশ্বাস করি, তার সাথে আমরা কেউ এমন আচরন করব না তিনি যেন কষ্ট না পায়। পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিত সভায় বক্তব্য কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী ২ আসনে ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।

বৃহস্পতিবার দুপুরে পাংশা শহরের আব্দুল মালেক প্লাজায় বিশ্বাস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কৃষক দলের পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা কৃষক দলের সভাপতি মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা,পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা কৃষক দলের আহবায়ক মো আয়ুব আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ আলম,  পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া,পাংশা পৌর কৃষক দলের সভাপতি দেলোয়ার সরদার, সাধারণ সম্পাদক মহিদ প্রমুখ। এ সময় পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভায় কৃষক দলের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ পরিচিতি সভায় বিএনপি যুবদল কৃষকদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ১২ ফ্রেরুয়ারীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সেই সাথে সকল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ ও ভোট প্রার্থনা করার অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০