রাজবাড়ীতে পেট্রল পাম্প কর্মী হত্যা: সুজন ও চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন - Rajbari
কামাল হোসেন
১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পেট্রল পাম্প কর্মী হত্যা: সুজন ও চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ওহিদ, ব্যবসায়ী মো. লাল মিয়া শেখ, নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, আবদুল্লা শেখ ও ফারুক শেখ প্রমুখ।

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে প্রকাশ্যে একজন নিরীহ পেট্রল পাম্প কর্মীকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। এছাড়াও এই অসহায় রিপন সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে পাঁচ হাজার টাকার অকটেন নেওয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর সময় পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ অভিযান চালিয়ে আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় নিহত রিপনের ছোট ভাই প্রতাপ সাহার দায়ের করা মামলায় গাড়িচালক কামাল হোসেন সরদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০