রাজবাড়ীতে পেট্রল পাম্প কর্মী রিপন সাহা হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে শ্রমিকদলের মানববন্ধন - Rajbari
কামাল হোসেন
১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পেট্রল পাম্প কর্মী রিপন সাহা হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে শ্রমিকদলের মানববন্ধন

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একজন নিরীহ পাম্প কর্মীকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও অমানবিক। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে রাজবাড়ী অচল করে দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০