রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত - Rajbari
মাসুদ রেজা শিশির 
২০ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি রাজনৈতিক কিংবা কোনো প্রতিপক্ষের চাপে প্রভাবিত হয়ে না, সেচ্ছায় প্রত্যাহার করেছি।

জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই জোটের আসন সমঝোতার কারণে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছে জামিল হিজাজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০