রাজবাড়ীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইমামদের সচেতনতা সম্মেলন - Rajbari
কামাল হোসেন
২৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইমামদের সচেতনতা সম্মেলন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইমামদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের উদ্বুদ্ধকরণে রাজবাড়ীতে জেলা পর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। তিনি বলেন, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাধারণ মানুষকে সচেতন ও উৎসাহিত করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় গণভোটে অংশগ্রহণ করা প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে সমর্থন জানানো একটি ইতিবাচক ও দায়িত্বশীল সিদ্ধান্ত।

বক্তারা ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবা ও সামাজিক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। সমাজের অভিভাবক হিসেবে ইমামরা সচেতনতা সৃষ্টি করলে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে সাতশ ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শাহ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আসয়ারী দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০